ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৩ হাজার টাকা পুণঃনির্ধারণের দাবি

আপডেট টাইম : নভেম্বর ১০, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের অযৌক্তিক নি¤œতম মজুরি ঘোষণাকে প্রত্যাখান, ২৩ হাজার টাকা মজুরি পুণঃনির্ধারণ এবং শ্রমিক হত্যার বিচার ও সকল প্রকার দমন-নিপিড়ন বন্ধের দাবিতে আগামীকাল ১০ নভেম্বর ২০২৩, সকাল সাড়ে -১১টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জী-স্কপ।

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এর যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা নঈমুল আহসান জুয়েল , শ্রমিক নেতা কামরুল আহসান, আহসান হাবিব বুলবুল, সাকীল আক্তার চৌধূরী, আব্দুল ওয়াহেদ, কাজী রুহুল আমিন, ইদ্রিস আলী, খালেকুজ্জামান লিপন, আব্দুস ছালাম, আব্বাস উদ্দিন, সেলিম মাহমুদ, বাচ্চু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ অপকৌশল অবলম্বন করে ঘোষিত অযৌক্তিক মজুরি বাতিল করে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ঘোষণা আদায় এবং শ্রমিক হত্যার জন্য দায়িদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার চলমান আন্দোলন কে এগিয়ে নিতে আগামীকালকের বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য জী-স্কপভুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসমূহের সংগঠকদের যথাযথ উদ্যোগ গ্রহণের আহবান জানান।

নেতৃবৃন্দ, উক্ত কর্মসূচীর ছবি ও সংবাদ সংগ্রহ করে প্রকাশের জন্য একজন চিত্রগ্রাহক ও একজন রিপোর্টার প্রেরণের জন্য দেশের জনপ্রিয় গণমাধ্যমসমূহের সম্মানিত বার্তা সম্পাদকগণের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন