ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১১:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার তৃতীয় কাউন্সিলে হারুন অর রশিদকে সভাপতি, রকিবুল ইসলামকে সহ সভাপতি, গোলাম মাওলাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে এই কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড রাহাত আহমেদ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও প্রচার প্রকাশনা সম্পাদক শোভন রহমান।
গাজীপুর মহানগর কমিটির বাকি সদস্যরা হলেন-
সাংগঠনিক সম্পাদক:ফাতেমাতুজ্জোহরা (নীল নয়ন)
দপ্তর সম্পাদক :মেহেদী হাসান
অর্থ সম্পাদক:রেদোয়ান জাহিদ
প্রচার প্রকাশনা সম্পাদক:শেখ শাওকাতুল
স্কুল-বিষয়ক সম্পাদক :রিফাত তমাল
সদস্য
১.সৌরভ বর্মণ
২.মার্জিয়া অনি
৩.নকিবুল হাসান নিহান