ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২১, ১২:১৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে গেল ফেরি

আপডেট টাইম : অক্টোবর ২৭, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। ফেরিতে ১৭টি ট্রাক ছিল বলে জানান তিনি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন