ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ

পৌরাণিক লোকগাঁথা অবলম্বনে নৃত্যনাট্য ‘আনন্দময়ী’ পরিবেশনা কাল

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  সিলেটের সাংস্কৃতিক সংগঠন “ঋচিক” এর আয়োজনে পৌরাণিক লোকগাঁথা অবলম্বনে নৃত্যনাট্য ‘আনন্দময়ী’ সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের এর ভিতরের মূল মঞ্চে সোমবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে ।

ঋচিকের সংগঠক অনুপমা সাহা জানান, পৌরাণিক লোকগাঁথা অবলম্বনে নৃত্যনাট্য ‘আনন্দময়ী’ সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় শুরু হবে। তিনি জানান, প্রথমে আবহ সংগীত বৈতালিক, এর পর নৃত্যনাট্য “আনন্দময়ী ” ও সবার পরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “অবস্থান” দিয়ে শেষ হবে। নৃত্যনাট্য “আনন্দময়ী” পরিচালনা করেছেন আকাশ রায়।

তিনি বলেন, অনুষ্ঠানে টিকিট এর বিনিমিয়ে প্রাপ্ত টাকা আমরা পাঠিয়ে দেব বর্তমান বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার শিকার রংপুরের পীরগঞ্জে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ জনের সাহায্যার্থে। টিকিটের বিনিময় মুল্য ধরা হয়েছে ১০০ টাকা।

তিনি তাদের পরিবেশনা দেখার জন্য কবি নজরুল অডিটোরিয়ামে সবাইকে আমন্ত্রণ জানান।

শেয়ার করুন