ডেস্ক রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১১:২৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট জেলা শাখা’র স্বরচিত লেখা পাঠের আসর ১৬ জুলাই ( শুক্রবার) রাত ৮.০০টায় ভার্চুয়ালি (জুম) অনুষ্ঠিত হয়। প্রগতি লেখক সংঘ সিলেট জেলা শাখা’র সভাপতি কবি এ. কে. শেরাম এর সভাপতিত্বে সভায় মোট ১৬ জন্য কবি ও লেখক সদস্য অংশগ্রহণ করে প্রত্যেকে স্বরচিত লেখা (গল্প/কবিতা/ছড়া) পাঠ করেন।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখা’র সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী’র সঞ্চালনায় এ আসরে প্রথমেই “একটি নতুন ভোর” শিরোনামীয় স্বরচিত কবিতাটি স্বকন্ঠে পাঠ করেন কবি এ. কে. শেরাম।
সহসভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার সাহা পড়ে শোনান স্বরচিত কবিতা “করোনার বিদায়”। সহসভাপতি নাসিমা চৌধুরী প্রয়াত কবি শঙ্খ ঘোষ স্মরণে পাঠ করেন স্বরচিত কবিতা “থেমে গেলো শঙ্খ ধ্বনি”। সহসভাপতি বিশিষ্ট গল্পকার মাধব রায় পাঠ করেন স্বরচিত গল্প “ওগর”। কবি রওশন আরা বাঁশি পড়ে শোনান মোট দু’টি স্বরচিত কবিতা যথাক্রমে “মা” এবং “আজো কান পেতে শুনতে পাই”। কার্যকরী সদস্য কবি জয়দীপ বিশ্বাস পাঠ করেন স্বরচিত কবিতা “তোমাকেই খুঁজি”। সম্পাদক মন্ডলীর সদস্য কবি অনন্তদ্বীপ পলাশ আবৃত্তি করে শোনান স্বরচিত কবিতা “পরম প্রার্থিত স্বাধীনতা”। সম্পাদক মন্ডলীর সদস্য কবি এস. এম. কাওসার হোসেন স্বরচিত একটি অণু কবিতা পাঠ করেন। সহসাধারণ সম্পাদক মিহির তালুকদার পড়ে শোনার স্বরচিত কবিতা “জোচ্চুরি”।
কোষাধ্যক্ষ সুব্রত দাশ আবৃত্তি করেন স্বরচিত কবিতা “ঘোড়াটাকে আটকাও”। কার্যকরী সদস্য কবি জ্যোতিশ মজুমদার স্বরচিত একটি ছড়া পড়ে শোনান। কার্যকরী সদস্য কবি সঞ্জিত কান্তি দেব “স্বর্গ থেকে মর্ত” শিরোনামীয় স্বরচিত কবিতা পাঠ করেন। কার্যকরী সদস্য কবি দুর্জয় দাশ অয়ন স্বরচিত কবিতা “অশান্ত মন” আবৃত্তি করেন। সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী আবৃত্তি করেন স্বরচিত কবিতা “বৃষ্টি এলে”। এছাড়া আসরে আরো উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা শাখার কার্যকরী সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ময়ূখ দাশ।
আসরে পঠিত স্বরচিত লেখাগুলোর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সভাপতি বিশিষ্ট কবি এ. কে শেরাম। পরিশেষে আসরে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি ।