ডেস্ক রিপোর্ট

২০ অক্টোবর ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

হবিগঞ্জে জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে হত্যা

আপডেট টাইম : অক্টোবর ২০, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: হবিগঞ্জ শহরতলীর দুর্লভপুর গ্রামে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে মো. সুরুজ আলী (৩৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী দুর্লভপুর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।

ভোরে সুরুজ আলীর মরদেহ নিয়ে স্বজনরা সদর আধুনিক হাসপাতালে আসেন।

নিহত সুরুজ আলীর বোন সুফিয়া আক্তার বলেন, সুরুজ আলী প্রতিদিন রাতেই জুয়া খেলতেন। মঙ্গলবার রাতেও জুয়া খেলতে দুর্লভপুর চৌমুহনীতে যান। খেলার এক পর্যায়ে টাকার ভাগবাটোয়ারা নিয়ে অন্য জুয়াড়িদের সঙ্গে সুরুজ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সুরুজ আলীকে পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মরদেহের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে বিষয়টি তদন্ত করলেই আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন