ডেস্ক রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ৭:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সারাদেশে শারদীয়া দুর্গাপূজার প্রাক্কাল থেকে অদ্যাবধি ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, ধর্ষণ, মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নি সংযোগ, ভাংচুর-লুটপাট, অব্যাহত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার খুলনা জেলা আইনজীবী সমিতি’র দক্ষিণ ভবনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাড. অসিত কুমার হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. এড. সন্দ্বীপ রায়ের সঞ্চালনায় প্রতিবাদে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. মিনা মিজানুর রহমান, অ্যাড. এম এম রুহুল আমিন, অ্যাড. সুব্রত কুমার, অ্যাড. প্রীতিষ কুমার ম-ল, অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, অ্যাড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. নিত্যানন্দ ঢালী, অ্যাড. শেখ আব্দুল জলিল, অ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, অ্যাড. প্রণব গোলদার প্রমুখ।
বক্তারা বলেন, কুমিল্লা, নোয়াখালী, রংপুর, চট্টোগ্রামসহ সারা দেশে অব্যাহতভাবে সাম্প্রদায়িক হামলা চলছে, যা একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এই সাম্প্রদায়িক হামলার মাধ্যমে নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বক্তারা এ সকল হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।