ডেস্ক রিপোর্ট

১৮ অক্টোবর ২০২১, ১১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আপডেট টাইম : অক্টোবর ১৮, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

আর্ন্তজাতিক ডেস্ক:: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ঢাকায় নিযুক্ত বিশ্ব সংস্থাটির আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এ আহ্বান জানান।
হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় এক টুইট বার্তায় স্বাধীন তদন্তেরও আহ্বান তিনি।

মিয়া সেপ্পো লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরও লিখেছেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন