ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২১, ১০:৫৫ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২০১ ডেঙ্গু রোগী

আপডেট টাইম : অক্টোবর ১৭, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ২১ হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৩ জন।

অধিদপ্তর জানায়, শনিবার সকাল থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬১ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৩ হাজার ২০৫ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

শেয়ার করুন