ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২১, ১:৫৬ অপরাহ্ণ

মানসিক সুস্থ্যতায় শরির ও মনের উন্নতিসহ কর্মে উদ্দীপনা যোগায়

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

মো. নজরুল ইসলাম, মানিকগগঞ্জ প্রতিনিধি:: মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে শরীর মনের উন্নতি ঘটে ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ ঘরে বাইরে শান্তি সৃষ্টিতে সহায়তা করে। “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশ ব্যাপি সরকারি এবং বেসরকারি ভাবে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ।

তারই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ২০২১ রবিাবর বিকেল ২:৩০- ৫.০০ ঘটিকা পর্যন্ত আলীনগর নারী উন্নয়ন সংগঠন ও বারসিকরে যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে নারী ও শিশু র্নিযাতন বাল্য বিবাহ প্রতিরোধ সহ মানসিক স্বাস্থ্যের সুরক্ষা আমাদের প্রত্যেক মানুষের জীবনে অনেক দরকার ,তার পরিপ্রেক্ষিতে কমিউনিটি পযার্য়ে গ্রামীন খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

নারী ও কিশোরীরা অনেক উৎসাহ এবং আনন্দ নিয়ে চেয়ার এবং অংক দৌড় খেলায় অংশ গ্রহন করনে। চেয়ার খেলায় প্রথম হয় নুরজাহান বেগম,দ্বিতীয় কনা আক্তার এবং তৃতীয় হয় লাইলী বেগম। অংক দৌড়ে প্রথম হয় সাথী আক্তার,দ্বিতীয় হয় আখি আক্তার এবং তৃতীয় হয় মুক্তা আক্তার ।

আলোচনা সভায় আলীনগর নারী উন্নয়ন সমিতির সভাপতি ফুলজান বেগমের সভাপতিত্তে¡ মুল্যবান বক্তব্যসহ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সম্মানিত রিসোর্স পারসন অতিথি প্রাক্তন এফ,পি,আই মোঃ হেলাল উদ্দিন,সংগঠনের , বারসকি মানিকগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক প্রোগ্রাম অফিসার মো.নজরুল ইসলাম ,উক্ত সভায় সঞ্চালনা করেন বারসিকের প্রকল্প সহায়ক আছিয়া আক্তার ও ধারনাপত্র পাঠ করেন কিশোরী সাথী আক্তার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন দিন দিন নারী ও শিশু র্নিযাতন বৃদ্ধি পাচ্ছে। নারীদের কাজের মুজুরী নেই বলে তারা বিভিন্ন শারিরীক ও মানসিক নির্যাতনের স্বীকার হয়।তাই নারীদের অর্থনৈতিক কাজে নিয়োজিত করতে হবে। অর্থ থাকলে মানসিক স¦স্থিও থাকে । অন্যান্য রোগের মত এটিও একটি মারাত্বক রোগ,এর জন্য সুচিকিৎসার দরকার। কেননা মানসিক অবস্বাদের কারনে দিন দিন আতœহত্যা বেড়ে যাচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য পরিবার সমাজ ও রাষ্টে সচেতনতা আরো বাড়াতে হবে।

শেয়ার করুন