ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্যাটারি চালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নের কমিটিতে ব্যাটারি রিকশা এবং ইজি বাইককে অন্তর্ভুক্ত করা, কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ ৫ দফা দাবিতে রৌমারীতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার, ১১ অক্টোবর রৌমারীতে বিক্ষোভ ও পথসভা শেষে ইউএনও এর মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বরাবর ৫ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র নেতা শিমুল আহমেদ শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ উপজেলা শাখার সংগঠক ও বাসদ রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল খালেক প্রমূখ।
দাবিসমূহঃ
১.ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নের কমিটিতে ব্যাটারি রিকশা ও ইজিবাইক অন্তর্ভুক্ত করা।
২.কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৩.যেকোন বড় সড়কে পার্শ্ব রাস্তা নির্মাণ করে সড়কের ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করা।
৪.ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করে বিভিন্ন মহলের চাঁদাবাজি বন্ধ করা।
৫.চালকদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে এবং মেকানিকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা।