ডেস্ক রিপোর্ট
৯ অক্টোবর ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :: মানিকগঞ্জ ঘিওর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিএসসি স্মরণে স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ মানিকগঞ্জ ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক কমিটির আয়োজনে বিকেল ৩.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.০০ ঘটিকা পর্যন্ত ঘিওর অঞ্চলের কৃতি সন্তান, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বিজ্ঞানের শিক্ষক, অসাস্প্রদায়িক চেতনার আব্দুল খালেক বিএসসি’র স্মরণে সভা হয়।
স্মরণ সভায় নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সচিন্দ্র নাথ মিত্র এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম। আরও অংশগ্রহণ করেন ঘিওর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ঘিওর উপজেলা সাধারণ সম্পাদক কমরেড শামসুল আলম, ঘিওর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মো. নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু লিটন আইচ প্রমুখ। এছারাও উপজেলার সকল মুক্তিযোদ্ধাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- খালেক বিএসসি শিক্ষকতার মাধ্যমে সমাজে আলো ছরিয়েছেন। তার হাতে অসংখ্য মানুষ তৈরি হয়েছে। তিনি মানুষ গড়ার কারিগর ছিলেন। অন্যদিকে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘদিন আওয়ামিলীগের ঘিওর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তৈরি করেছে রাজনৈতিক কর্মী,দিক্ষা দিয়েছেন অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজ গড়ার চেতনার। তার আদর্শে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্ম জেগে উঠবে এবং সামাজিক ন্যায্যতার সমাজ বিনির্মানের পথকে বেগবান করবে।