ডেস্ক রিপোর্ট

৬ অক্টোবর ২০২১, ৭:০০ অপরাহ্ণ

বিসিবি নির্বাচন: পরাজয় মেনে নিলেন পাইলট

আপডেট টাইম : অক্টোবর ৬, ২০২১ ৭:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিচে যখন নাজমুল হাসান পাপন, ফাহিম সিনহা (অ্যাকমি ল্যাবরেটরিজের অন্যতম স্বত্ত্বাধিকারী), সাংসদ নাইমুর রহমার দুর্জয় ও নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর আগাম জয়োধ্বনিতে মাতোয়ারা ভক্ত-সমর্থকরা, তখন বিসিবি ভবনের দোতলা থেকে এলেন খালেদ মাসুদ পাইলট।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মেনে নিয়েছেন, বিসিবির নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। মুখে লেগে থাকা সেই হাসিটা খানিক ম্লান। তারপরও খেলোয়াড়িসুলভ মনোভাব নিয়েই মিডিয়ার সামনে দাঁড়ালেন, মেনে নিলেন বাস্তবতা।

পাইলট স্বীকার করে নিলেন, ‘৭-২ ব্যবধানে হেরেছি। আগেই বুঝতে পারছিলাম এমন কিছু হবে।’

তার প্রতিপক্ষ ছিলেন রাজশাহীর পাবনা জেলার সাইফুল আলম চৌধুরী স্বপন।

শেয়ার করুন