ডেস্ক রিপোর্ট

২ অক্টোবর ২০২১, ২:৪৫ অপরাহ্ণ

কমিউনিটি জবসের নামে ২১২ কোটি টাকা হাতিয়েছে রিং আইডি

আপডেট টাইম : অক্টোবর ২, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় করা এক প্রতারণার মামলায় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (১ অক্টোবর) সকালে তাকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে সিআইডি।

শুধুমাত্র কমিউনিটি জবসের নামেই ভুক্তভোগীদের কাছ থেকে ২১২ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি।

শনিবার (২ অক্টোবর) সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন