ডেস্ক রিপোর্ট
১ অক্টোবর ২০২১, ১:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ফিরোজ মিঞার মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আমাদের সহযোদ্ধা ফিরোজ মিঞা (৬৫) বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ২০২১) সন্ধ্যা ৬.১০টায় মৃত্যুবরণ করেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রবল দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যেও আমৃত্যু তিনি সমাজ পরিবর্তনের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সেই আন্দোলনের সাথে শ্রমজীবী মানুষকে সংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন। তিনি বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার আবেদনকারী সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত কর্মী ও শ্রমজীবী—মেহনতি মানুষদের অকৃত্রিম বন্ধু হারালাম। আমরা তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।”