ডেস্ক রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১:১৮ পূর্বাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: এ্যানি চৌধুরীকে আহবায়ক, রাজেশ্বর দাশগুপ্তকে যুগ্ম আহবায়ক ও শিহাবকে সদস্য সচিব করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম জেলার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা সংগঠক এ্যানি চৌধুরীর সভাপতিত্ব ও রাজেশ্বর দাশগুপ্তের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন , বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম জেলা নেতা সত্যজিৎ বিশ্বাস।
জেলার কমিটি অন্য সদস্য হলেন : ফাহিম রায়হান, সৈয়দ ইনজাম উল হুদা, মোহাম্মদ ফারহান দাউদ, শ্রীকান্ত বিশ্বাস, হৃদয় বড়ুয়া, অর্পিতা দে, শাহল আবদুল্লাহ, ধ্রুব বড়ুয়া
শিক্ষা, গণতন্ত্র ও প্রগতির স্লোগান নিয়ে গত ১৪/০৯/২১ ইং তারিখ বিকাল ৪টায় দোস্ত বিল্ডিং, ৫ম তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলের মধ্য দিয়ে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।
২০২১ সালের শিক্ষাক্রম বাস্তবায়ন করা চলবে না, করোনাকালে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত কর ও সকল বেতন ফি মওকুফ কর, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দাও, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর- এই দাবিগুলোকে সামনে রেখে
গোটা দেশজুড়ে চরম বৈষম্য,শোষণ, দুঃশাসনের মধ্যে আধারের বুকে আলোর প্রদীপ হয়ে জ্বলে উঠার প্রত্যয় নিয়ে আমাদের নতুন স্বপ্ন, সংগ্রামের যাত্রা শুরু হল৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, বাকস্বাধীনতা হরণ ও জাতীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্ঠা করছে৷ সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আন্দোলন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষার আন্দোলনে,পাটকল রক্ষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখা ভূমিকা রাখার চেষ্টা করছে৷ তন্মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন নিশ্চিতের আন্দোলনেও সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নেতাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ কিন্তু আমরা মনে করি কোন বাধা বিপত্তি শাস্তি এই নৈতিক লড়াইকে থামিয়ে দিতে পারবে না৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলে চট্টগ্রাম জেলার নতুন নেতৃত্ব একই সাথে ছাত্র আন্দোলনের জোয়ার তৈরি করবেন আবার সেই গণসংগ্রামকে শ্রেণীসংগ্রামের মোহনায় মিলিত করে শোষিত নিপিড়ীত শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াবেন।
আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি৷ বৈঠকে সর্বসম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয়েছেন এ্যানি চৌধুরী, যুগ্ম আহবায়ক রাজেশ্বর দাশগুপ্ত, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিহাব, সদস্য : ফাহিম রায়হান, সৈয়দ ইনজাম উল হুদা, মোহাম্মদ ফারহান দাউদ, শ্রীকান্ত বিশ্বাস, হৃদয় বড়ুয়া, অর্পিতা দে, শাহল আবদুল্লাহ, ধ্রুব বড়ুয়া।