ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর ২০২১, ১:০২ পূর্বাহ্ণ

ময়মনসিংহে “প্রীতিলতাকে জানবো, বাংলাদেশকে জানবো” শীর্ষক কুইজ প্রতিযোগিতা

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫, ২০২১ ১:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: অগ্নি কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবস উপলক্ষে শিশু কিশোর মেলা ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত “প্রীতিলতাকে জানবো, বাংলাদেশকে জানবো” শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতার পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাসিরুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন নিশাত আনজুম মিথিলা।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ময়মনসিংহ জেলার সমন্বয়ক ডা: এস, এম আমিনুল ইসলাম রিংকু , সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় নেতা কমরেড বিপাশা দাশ গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলার আহ্বায়ক ফজলুল হক রনি।

প্রীতিলতার সংগ্রামী জীবনের উপর আলোচনা করা করার পূর্বে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, প্রীতিলতার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দেশ ও দেশের মানুষের প্রতি যে দ্বায়িত্ব রয়েছে সেটা অনুধাবন করে তা পালন করার আহবান জানান।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। অদম্য পাঠশালার শিশুরা কবিতা আবৃত্তি ও ছড়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তুলে।।

শেয়ার করুন