ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: চার মাস পর খুলনা বিভাগের ১০ জেলায় শুক্রবার করোনায় কোনো মৃত্যু নেই। এর আগে গত ২৭ মে খুলনা বিভাগ করোনায় মৃত্যুশূন্য ছিল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত জুলাই ও আগস্ট মাসে করোনায় খুলনা বিভাগে অনেক মানুষের মৃত্যু হয়। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গত ৯ জুলাই একদিনে বিভাগে সর্বাধিক ৭১ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার মাত্র ৩ দশমিক ৯১ শতাংশ। এ সময় কুষ্টিয়ায় ২৫ জন, খুলনায় ৮ জন, যশোরে ৬ জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ৪ জন করে, সাতক্ষীরায় ৩ জন, ঝিনাইদহে ২ জন, মাগুরা ও মেহেরপুরে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়। নড়াইলে কেউ আক্রান্ত হয়নি।