ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১ বুধবার ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১ ও রোববার ৫১ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অধিকারবিডি/প্র.পা

শেয়ার করুন