ডেস্ক রিপোর্ট

১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭ অপরাহ্ণ

রাণীশংকৈলে টিকা নিতে গিয়ে সড়কে প্রাণ গেল বৃদ্ধার

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোভিড-১৯ এর টিকা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুন্দরী বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার পরিদর্শক (ওসি) এসএম জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত সুন্দরী বেগম (৬২) উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আমীর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, নিহত সুন্দরী বেগম কোভিড-১৯ এর টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। হাসপাতালের গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শেয়ার করুন