ডেস্ক রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: “তারুণ্যের অবিনাশী শক্তি রুখে, দিক লুণ্ঠন আগ্রাসন শিক্ষা বাণিজ্য” স্লোগানকে সামনে রেখে আজ ১০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর এলাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভুনবীর আঞ্চলিক শাখার ১ম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ।
কাউন্সিল অধিবেশনে অমি মল্লিক কে সভাপতি, আজিজুর রহমান রুহেল কে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আরিফ কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভুনবীর আঞ্চলিক শাখার ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সন্দীপ সরকার, সাগর চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক কানু সরকার, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাহিদ, দপ্তর সম্পাদক পার্থ সরকার , শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ বসু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুবিনয় বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক দুর্জয় সরকার, সাংস্কৃতিক সম্পাদক জয় সরকার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রিংকু বিশ্বাস রনি ও সদস্য হাবিবুর রহমান।
নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সংগ্রামী সহ সভাপতি এবং শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরী । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভূইয়া, মৌলভীবাজার জেলা সংসদ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর কোষাধ্যক্ষ স্বাধীন দেব,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর সাধারণ সম্পাদক রনি সরকার ।