ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ

সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন পেলে

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২১ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ফুটবল কিংবদন্তি পেলে বলেছেন, অস্ত্রোপচারের পর দ্রুতই সেরে উঠছেন তিনি।

ক’দিন আগে স্বাস্থ্য পরীক্ষায় ডান কোলনে টিউমার ধরা পড়লে হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তি। পরে তার অস্ত্রোপচার করা হয়।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে পেলে নিজেই অস্ত্রোপচারের খবর জানান।

অস্ত্রোপচারের আগে তিন বারের বিশ্বকাপজয়ী তারকা বলেছিলেন, ‘আমি হাসি মুখেই এই ম্যাচে মুখোমুখি হব। বেঁচে থাকার জন্য অনেক আশাবাদ এবং আনন্দ।’

পেলে তার নতুন পোস্টে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠছেন তিনি। তবে তার পোস্টটি তিনি উৎসর্গ করেছেন ‘প্রিয় বন্ধু’ গায়ক রোবার্তো কার্লোসকে। যিনি বুধবার তার ৫২ বছর বয়সী ছেলেকে হারিয়েছেন। ক্যানসারে মৃত্যু হয় তার।

পেলে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং চারটি বিশ্বকাপে গোল করা চার ফুটবলারের একজন।

শেয়ার করুন