ডেস্ক রিপোর্ট
৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ অপরাহ্ণ
বসন্ত ফিরবে
হালিমা আক্তার মেঘলা
বসন্ত ফিরবে আবারো
এ চিরচেনা শহরে,
যেথায় এখন চলছে মহামারীর রাজত্ব
মানুষ যাচ্ছে না বাড়ি ফিরে।
বসন্ত ফিরবে আবারো
অন্ধকার কাটিয়ে ফিরবে আলো,
এখন চলতে হয় মুখ করে আড়ালে
তবে হঠাৎ প্রিয়জন বলবে বাড়ি ফিরে চলো।
বসন্ত ফিরবে আবারো
থেমে যাবে এ মৃত্যুর মিছিল,
হয়তো এখন পড়েছে কান্নার রোল
তবে আনন্দ ফিরবে শিগগির।
বসন্ত ফিরবে আবারো
থাকবে নাকো এ হাহাকার,
ডাক্তার, নার্স, পুলিশের এ ছুটোছুটি
থাকবে নাকো আর।
বসন্ত ফিরবে আবারো
ফিরবে সবার মুখে হাসি,
সবাই মিলে বলবে উচ্চস্বরে
হে বিশ্ব আমরা তোমায় ভালোবাসি।