ডেস্ক রিপোর্ট

৬ সেপ্টেম্বর ২০২১, ৮:২৯ অপরাহ্ণ

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ ৯ নেতাকর্মী আটক

আপডেট টাইম : সেপ্টেম্বর ৬, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি। বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন