ডেস্ক রিপোর্ট
৬ সেপ্টেম্বর ২০২১, ২:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দু’জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।
শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের মোংলার আব্দুস সালাম শেখ (৭০)।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ডুমুরিয়ার আব্দুস সাত্তার সরদার (৬০) ও নগরীর সদর থানাধীন এলাকার বাসিন্দা সুরাইয়া (৬০)।
খুলনার এ চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন।
অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।
তার মধ্যে খুলনার ১৮, বাগেরহাটের ৭, যশোরের ২, নড়াইল ও গোপালগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়।