ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২১, ৬:০১ অপরাহ্ণ

৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করার নির্দেশ

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২১ ৬:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ৯ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশ দেন। বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

সভা শেষে শিক্ষামন্ত্রী বলেন, সার্বিক প্রস্তুতির ব্যাপার আছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত থাকার কথা, সেটি আমরা করছিও। যেখানে ছোটখাটো প্রস্তুতির ব্যাপার আছে, সেটাও আগামী ৯ তারিখের আগেই সব সম্পন্ন হয়ে যাবে।

তিনি বলেন, অর্থাৎ ৯ তারিখে আমাদের একেবারে মাঠ পর্যায়ে কর্মকর্তারা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখবেন। পাঠদান শুরু করার প্রস্তুতি আছে কি না, তা-ই দেখবেন তারা।

এ ইস্যুতে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থী সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে ডা. দীপু মনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, মাস্ক পরা ছাড়া কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষকের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক পরতে হবে। একেবারে কমবয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

 

শেয়ার করুন