ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ অপরাহ্ণ

বইয়ের নতুন দুনিয়া “গ্রন্থঘর ডট কম”

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২১ ১১:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

রাবেয়া কনিকা:: অনলাইন ও সামাজিক মাধ্যমের এই জগতে অতীতের প্রিন্টেড বই নির্ভরশীল যে সংস্কৃতি ও বিনোদনের চর্চার পরিবেশ সেটা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে একথা সত্য‍। সেই প্রিন্টেড বইয়েরই স্থান নিয়েছে আজকে সামাজিক মাধ্যমগুলো তার নিজস্ব বিভিন্ন আয়োজনের মাধ্যমে। ব্যাপারটা কতোটুকু উপকারী বা ক্ষতিকর সেটা পর্যালোচনাযোগ্য বিষয়‍। তবে যে বিষয়টি পরিষ্কার যে ‘অনলাইন’ আমাদের কাছে প্রয়োজনের সহজলভ্যতা বাড়িয়েছে‍।

একারনে বইয়ের সাথে নতুন প্রজন্মের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে এমন বক্তব্য পুরোপুরি সত্য নয়‍।

তাই তো পাঠকদের জন্য পছন্দের বই সহজলভ্য করতে শিগগিরই আসছে “গ্রন্থঘর ডট কম” (www.gronthaghar.com)।
“বই কিনে কেউ কখনো দেওলিয়া হয় না” সৈয়দ মুজতবা আলীর এই বিখ্যাত উক্তি সম্পর্কে আমরা অনেকেই জানি। অর্থাৎ আপনি বই কিনতে যতই অর্থ ব্যয় করুন না কেন কখনোই দেওলিয়া হবেন না বরঞ্চ বই পড়ে আপনার জ্ঞান জগতের যে ব্যপক উন্নতি সাধন হবে তার মত লাভজনক ব্যাপার এ জগতের আর কোনকিছুতে নেই। যেকোনো জাতির উন্নয়ন নির্ভর করে জ্ঞানের প্রতি সে জাতির পিপাসার উপর। আর জ্ঞানের পিপাসা মেটাতে বইয়ের ভূমিকা অনস্বীকার্য। বই আমাদের মনন জগতের পরিধি বৃদ্ধি করে, চিন্তার স্তরকে করে উন্নততর। বই মানুষকে পৃথিবীতে হাজার বছর পথচলার অনুভূতি দিতে পারে। প্রযুক্তির এই যুগে তথ্য অনুসন্ধানে বইয়ের স্থান কেড়ে নিয়েছে ইন্টারনেট।তাই বলে জ্ঞান পিপাসুদের কাছে বইয়ের মূল্য এতটুকু কমে যায়নি।

বই পাঠকের ঘরে পৌছে দেয়াসহ আরো নানাবিধ সেবা নিয়ে আমাদের এই নতুন প্রচেষ্টা, যার নাম “গ্রন্থঘর ডট কম”।

কিন্তু বাংলাদেশে অনলাইনভিত্তিক বই বিক্রির প্লাটফর্ম আমরাই প্রথম এমনটা তো নয়! তবে?
তবে আমরা হচ্ছি বাংলাদেশের প্রথম বই ও বই সম্পর্কিত সকল কিছুর পূর্নাঙ্গ ওয়েবসাইট‍। আমাদের ওয়েবসাইটে গেলে আপনি একই সাথে পাবেন অনেকগুলো সুবিধা যা আগে কখনো একসাথে দেয়া হয়নি‍।

আমাদের সুবিধা সমূহ:
১. অনলাইনে সাশ্রয়ী মূল্যে নতুন-পুরাতন সকল বই ক্রয়ের সুযোগ‍।
২. হোম ডেলিভারীর মাধ্যমে পাঠকের বাসায় বই পৌঁছে দেবার ব্যাবস্থা‍।
৩. অনলাইনে বই পড়ার সুযোগ।
৪. আকাঙ্খিত বই ক্রয়ের আগে বইটি সম্পর্কে অজস্র রিভিউ পড়ার সুযোগ‍।
৫. দেশের যেকোনো প্রান্তের যে কেউ পারবেন নিজস্ব ব্লগে নিজেদের লেখা সংরক্ষণ ও সকলের পাঠের জন্য তুলে ধরতে‍।
৬. পিডিএফ ফাইল ডাউনলোড এর সুযোগ‍।
৭. থাকছে আপনার প্রিয় বই নিয়ে পাঠচক্রের সুযোগ।

‘গ্রন্থঘর ডট কম’ নামে ফেসবুকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা পরবর্তী আপডেট গুলো পেয়ে যাবেন। সাথে থাকার আহবান রইলো সবার কাছে।

শেয়ার করুন