ডেস্ক রিপোর্ট

১০ মার্চ ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ

বই মেলায় শাবিপ্রবি শিক্ষার্থী হামিদা আব্বাসীর ‘বেদনার স্বাদ’

আপডেট টাইম : মার্চ ১০, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি :: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী হামিদা আব্বাসীর প্রথম গল্পগ্রন্থ ‘বেদনার স্বাদ’।

গত ১৯ ফেব্রুয়ারি) থেকে সাস্ট ক্লাব লিমিটেডের স্টল থেকে বইটি পাওয়া যাচ্ছে। স্টল নং-৬৫০। বইটি প্রকাশ করছে জুঁই প্রকাশ। প্রচ্ছদ করেছেন মাহাবুব আলম।

‌বই প্রসঙ্গে লেখক হামিদা আব্বাসী বলেন, ‘বেদনার স্বাদ’ গল্পগ্রন্থটির গল্পগুলো আমার একেকটি আলাদা-আলাদা সময়ের যাপন এবং বিশেষ অনুভূতি ও অভিজ্ঞতার প্রকাশ। মূলত মানুষ বেদনাকে জয় করে কিভাবে সুখের দেখা পায় এবং এ সুখ পাওয়ার আগে কত কি সমস্যার সম্মুখীন হয় এ বিষয়ই উঠে এসেছে।

‘বেদনার স্বাদ’ গল্পগন্থটিতে আছে ১২টি গল্প এবং পাঠকের মতামত নিয়ে দুইটি পরিশিষ্ট। পাঠকের মতামত বইয়ের মাঝে যুক্ত করা এটি একটি নতুন সংযোজন। যে মতামতগুলো পাঠ করলে সহজেই পাঠক তাঁর সুখ-দুঃখকে পার্থক্য করতে পারে, একই সাথে অন্য অনেকের কিসে সুখ-দুঃখ সেটা জানতে পারবে। মোটকথা, বেদনার পরে যে সুখ আসে, সেই সুখই হচ্ছে ‘বেদনার স্বাদ’।

হামিদা আব্বাসীর বাড়ি হবিগঞ্জের জেলার বাহুবল উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। অনলাইন ভিত্তিক সাহিত্য চর্চার বিভিন্ন গ্রুপে পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখির পাশাপাশি সংগঠক হিসেবে ভূমিকা রেখে চলছেন। এছাড়াও ‌‘সমতা’ সাহিত্য সাময়িকী এবং ‘ডাকঘর’ সাময়িকীর সম্পাদনা করছেন।

শেয়ার করুন