ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ

বিশিষ্ট কথাসাহিত্যিক বশির আল হেলাল এর মৃত্যুতে বাসদ এর শোক

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৩১ আগস্ট ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বিশিষ্ট কথাসাহিত্যিক ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা একাডেমির ইতিহাস বইয়ের লেখক বশির আল হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বশির আল হেলাল দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন এবং বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নিজ বাসভবনে আজ মৃত্যুবরণ করেন। বশির আল হেলালের মৃত্যুতে আমরা বাংলা সাহিত্যের একজন অভিভাবককে হারালাম।

শেয়ার করুন