ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ৩:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা বামজোটের নতুন সমন্বয়ক কমরেড মহিন উদ্দিন

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাম জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ফরহাদ জামান জনির সভাপতিত্বে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সভা গত ২৬ আগস্ট হাজারীগলিস্থ সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, বাসদ চট্টগ্রাম জেলা সদস্য কমরেড মহিন উদ্দিন, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী,বাসদ ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্য সচিব কমরেড শফি উদ্দিন কবির আবিদ।

সভায়, বাসদ চট্টগ্রাম জেলা সদস্য কমরেড মহিন উদ্দিনকে সর্বসম্মতিক্রমে পরবর্তী মেয়াদের জন্য বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং আগামী ২ সেপ্টেম্বর বিকাল চার টায় সিআরবি সাত রাস্তা মোড়ে সিআরবির প্রাণ প্রকৃতি ধ্বংস করে উইনাইটেড গ্রুপের সাথে হাসপাতাল নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ সফল করার আহবান জানানো হয়।

 

শেয়ার করুন