ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২১, ২:০৩ অপরাহ্ণ

পটুয়াখালীতে ২৪ ঘন্টায় তিনজন ডেঙ্গু আক্রান্ত

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২১ ২:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছের। রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, দিন দিন পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২ জন ও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।

এছাড়া জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন ৮ জন। দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স ২ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, চারপাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকায় ও ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়েছে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শেয়ার করুন