ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২১, ৮:১৫ অপরাহ্ণ

শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের আলোচনা সভা

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী এবং অন্যান্য শহীদদের স্মরণে আজ ২১ আগস্ট শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৯৮ স্যার ইকবাল রোডস্থ নিজ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় নতুন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এম মফিজুর রহমান মিলুর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফির পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সমাদ্দার, এ কে এম জিয়াউল ইসলাম, মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, সহ-সভাপতি মায়া আহমেদ, যুগ্ম সম্পাদক শিরিনা বেগম, সাংস্কৃতিক সম্পাদক দিলরুবা সুলতানা মুক্তা, সমাজকল্যাণ সম্পাদক মবিনা ইয়াসমিন নিপা, ধর্ম সম্পাদক লাবণী আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম এম শহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডাঃ ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান শিকদার, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হেদায়েতুল্লা হাদী, মীর দুলাল হাকিম দোলন, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী, আলহাজ্ব মোঃ কওসার মোল্লা, মোঃ খায়রুল বাশার বাবলু, চৌধুরী মাহমুদ হোসেন ধলাই, মোঃ আব্দুল হামিদ,
এস এম মামুন বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবু সাহিদ খোকন, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, নিতাই চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ প্রমুখ।

সভায় বক্তারা ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় রক্তের বন্যা বয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুগের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং গরীব ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওলিয়ার রহমান মোল্লা।

শেয়ার করুন