ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২১, ৩:২৭ পূর্বাহ্ণ

বিসিসি কাউন্সিলর মান্নাকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : আগস্ট ২১, ২০২১ ৩:২৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের (বিসিসি) ২১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না‌কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মস‌জিদ এলাকার বো‌নের বাসা থে‌কে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন কাউন্সিলর মান্নার বড়‌বোন কা‌নিজ ফা‌তেমা।

‌তি‌নি বলেন, একদল সাদা পোশাকধারী লোক বাসায় এসে মান্না‌কে নি‌য়ে গেছে। তা‌দের পরিচয় জান‌তে চাইলে তারা প্রশাস‌নের লোক ব‌লে জানিয়েছেন।

মান্নাকে ‘কোথায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে’ জান‌তে চাইলে তারা ব‌রিশা‌লের থানায় যোগা‌যো‌গ করতে ব‌লেন।

যদিও কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ব‌লেন, আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। মান্নাকে গ্রেফতার বা আটকের কোনো খবর আমার কাছে নেই। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি তথ্যের সত্যতা কতটুকু।

কাউন্সিলর মান্না প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা শেখ কুতুব উদ্দিনের ছে‌লে। তিনি ব‌রিশা‌লে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের সংঘ‌র্ষের ঘটনায় এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে দায়ের করা মামলার দুই নম্বর আসামি।

শেয়ার করুন