ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২১, ১০:৩৮ অপরাহ্ণ

জাতীয় শোকের দিনে শিশুদের চিত্রকর্মে বঙ্গবন্ধুর সোনার বাংলা

আপডেট টাইম : আগস্ট ১৫, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত ও মো. নজরুল ইসলাম:: ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সাংস্কৃতিক চর্চা করি, বহুত্ববাদী সমাজ গড়ি’ এই স্লোগানকে ধারণ করে দলিত ছাত্র কল্যান পরিষদ ও বারসিক এর যৌথ আয়োজনে আজ রবিবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে ঐতিহাসিক জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশুদের সাথে চিত্রাঙ্কন আবৃত্তি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় মানবাধিকার ফোরাম এর জেলা সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সফল সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।

আলোচনায় আরো অংশগ্রহন করেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শাখাওয়াত হোসেন খান, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রতিযোগীতার বিচারক ও উন্নয়ন কর্মী কমল চন্দ্র দত্ত, বারসিক কর্মকর্তা রাশেদা অাক্তার, নিতাই চন্দ্র দাস ও সামায়েল হাসদা প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শৈশবের স্মৃতি, বর্নাঢ্য শিক্ষা ও রাজনৈতিক জীবন নতু প্রজন্মের মাঝে তুলে ধরেন। তারা বলেন ১৫ আগষ্ট জাতীয় জীবনের এক কলঙ্কময় দিন। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির মদদে ও কতিপয় আওয়ামীলীগ ও বিপথগামী সৈনিকদের দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। তার দুই কণ্যা শেখ হাসিনা ও চেখ রেহানা বিদেশে থাকায় তারা রেহাই পান। আজকে জাতির পিতার কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। আমরা তাকে সহযোগিতা করবো এবং সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের মূুল চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই আগামী শিশুদের নিয়ে একসাথে নিরলসভাবে কাজ করবো।

শেয়ার করুন