ডেস্ক রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১১:১৫ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে চার শত আঠাশ বোতাল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ী ও একজন পুরুষসহ জনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম ও বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেইট এলাকা থেকে পৃথক ভাবে অভিযান চালিয়ে চারশত আঠাশ বোতল ফেন্সিডিলসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতা হলেন, জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আমেদ আলী(৬৫), আটাপাড়া গ্রামের মোছাঃ জান্নাতুল ফেরদৌস(৩৩), পাঁচবিবি বাসস্ট্যান্ডের মাজেদা বেগম(৪৫), উত্তর গোপালপুর গ্রামের মোছাঃ রিনা বেগম(৩৫)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশার এসআই আনিছুর রহমান বলেন,মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রাম থেকে তিনশত সাতচল্লিশ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমেদ আলী(৬৫) কে গ্রেফতার করা হয়।পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম বলেন, বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেইট এলাকায় ৩৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ জান্নাতুল ফেরদৌস(৩৩) সহ তিন জনকে গ্রেফতার করা হয়।