ডেস্ক রিপোর্ট

১২ আগস্ট ২০২১, ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশীতে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে অদম্য পাঠশালার উদ্বোধন

আপডেট টাইম : আগস্ট ১২, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে চট্টগ্রামের খুলশীর আমবাগানে শুরু হয়েছে অদম্য পাঠশালার কার্যক্রম। করোনাকালে বিভিন্ন শ্রমজীবী, সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা যাতে শিক্ষাজীবন থেকে ঝরে না যায় সেই লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে এই পাঠশালা।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩টায় বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

পাঠশালার উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ চট্টগ্রাম জেলার উপদেষ্টা আল কাদেরী জয়, ছিন্নমূল সমন্বর সংগ্রাম পরিষদের সভাপতি শহীদুল ইসলাম, এডভোকেট হোসাইন আল আশকারী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক নাজিম উদ্দিন বাপ্পী, রায়হান উদ্দিন, ঋজু লক্ষ্মী অবরোধ, প্রীতম বড়ুয়া, আহসান হোসেন কল্লোল, সাকিব এবং স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারেক, জুয়েলসহ আরো অনেকে।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ জানান, আগামী ১৪ই আগস্ট থেকে সপ্তাহে ৪দিন করে অদম্য পাঠশালার কার্যক্রম চলবে। পাঠশালায় শিক্ষক হিসেবে থাকবেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠকরা।

সারাদেশজুড়ে করোনাকালীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এই অনিশ্চয়তার সময়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চ এই অদম্য পাঠশালার কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন