ডেস্ক রিপোর্ট

১২ আগস্ট ২০২১, ২:০৩ পূর্বাহ্ণ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট টাইম : আগস্ট ১২, ২০২১ ২:০৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এক পর্যায়ে মুহূর্তের মধ্যেই পাশের আরও পাঁচটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন