ডেস্ক রিপোর্ট

৬ আগস্ট ২০২১, ১১:৫২ অপরাহ্ণ

শ্রমিক ফ্রন্ট নেতা আখলাক রেজা স্মরনে কিশোরগঞ্জে শোক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : আগস্ট ৬, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

কিশোরগঞ্জ প্রতিনিধি:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার নেতা আখলাক রেজা স্মরনে শোক সভা আজ শুক্রবার (০৬ আগস্ট ২০২১) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

বাসদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন।

বাসদ জেলা সমন্বয়ক এড শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জুনায়েদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম শাহজাহান, সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক সাজেদুল ইসলাম সেলিম, সদস্য সচিব আসাদ আরভিং, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা আহ্বায়ক মাসুদ আহমেদ, সদস্য সচিব আবদুর রহমান রুবেল, আবদুল হাই, লুৎফর রহমান (পাকির আলী), শফীকুর রহমান রঞ্জন, ইকবাল হোসেন ভুট্টো, বেনু চন্দ্র ঘোষ, মোস্তাকিম, ছাত্র নেতা প্রীতম শুভ, খালেদা আক্তার প্রমুখ।

বক্তাগণ আখলাক রেজার জীবন ও সংগ্রামের উপর আলোচনা করেন এবং তার সংগ্রামের পথ সমাজতন্ত্রের লাল ঝান্ডা উর্ধ্বে তুলে ধরে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

উল্লেখ্য, আখলাক রেজা গত ২/৮/২১ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন