ডেস্ক রিপোর্ট

৪ আগস্ট ২০২১, ২:৩১ অপরাহ্ণ

সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০ মৃত্যু,শনাক্ত ৭১৫

আপডেট টাইম : আগস্ট ৪, ২০২১ ২:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৭১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে মারা গেছেন আরও ২০ জন। এটি সিলেটের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ৩০ জুলাই সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (০৪ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৫৪ জন, সুনামগঞ্জে ৯৭, হবিগঞ্জে ৩৮ এবং মৌলভীবাজারে ১২৬ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ১৫৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, হবিগঞ্জে ৫ হাজার ১১৫ জন এবং মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৬ জন সিলেট জেলার, তিনজন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬৮ জন, সুনামগঞ্জের ৫৫ জন, হবিগঞ্জের ৩৫ জন এবং মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন।

শেয়ার করুন