ডেস্ক রিপোর্ট
৩ আগস্ট ২০২১, ৪:৫০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষা শুরু আজ (মঙ্গলবার) থেকে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহরা। করোনাভাইরাসের কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই, তবে টিভি পর্দায় উপভোগের সুযোগ থাকছে ক্রিকেটপ্রেমীদের জন্য।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শুরু আজ সন্ধ্যা ৬টায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লড়াইটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসের পর্দায়। শুধু টিভিতে নয়, অনলাইনেও উপভোগের সুযোগ থাকছে। দেখা যাবে র্যাবিটহোলবিডির ইউটিউব চ্যানেলে।
টিভি সূচি (মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১)
ক্রিকেট
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
প্রথম টি-টোয়েন্টি
সরাসরি, সন্ধ্যা ৬টা
বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস ও ইউটিউব/র্যাবিটহোলবিডি
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
চতুর্থ টি-টোয়েন্টি
সরাসরি, রাত ৯টা, ইউটিউব/র্যাবিটহোলবিডি
টোকিও অলিম্পিক
সরাসরি, বুধবার ভোর ৩-৩০ মিনিট
সনি সিক্স ও সনি টেন ২