ডেস্ক রিপোর্ট

২ আগস্ট ২০২১, ৯:০৩ অপরাহ্ণ

সিআরবি রক্ষায় ঐক্যবদ্ধ হোন: বাসদ

আপডেট টাইম : আগস্ট ২, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরোধীতা করে বাসদ সিআরবি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে।

আজ মঙ্গলবার (২রা আগস্ট) বিকাল ৪টায় বাসদের এক কর্মী সভা থেকে এই আহবান জানানো হয়।

সিআরবি রক্ষায় আগামী ৬ আগস্টের সমাবেশের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার এই কর্মীসভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, সদস্য হেলাল উদ্দিন কবির, সদস্য নুরুলহুদা নিপু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার সংগঠক জোবাইর বিণা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধসহ নগরের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ, সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের বিরোধীতা করে জানান, সিআরবি সাংস্কৃতিক এবং পরিবেশগত সংরক্ষিত এলাকা, চট্টগ্রামের ফুসফুস। সিআরবিতে এরকম একটি বেসরকারি স্থাপনা নির্মাণের ফলে ধ্বংস হবে সিআরবির পরিবেশ ও সংস্কৃতিগত সার্বিক ভারসাম্য।

নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে সিআরবি রক্ষায় ঐক্যবদ্ধ হতে এবং আগামী ৬আগস্ট সিআরবি রক্ষা মঞ্চের আহুত সমাবেশে যোগ দিতে সকলকে আহবান জানান।

পাশাপাশি আজ কর্মীসভার মাধ্যমে চট্টগ্রামে বাসদ-এর প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩ মাস ব্যাপী চলবে এই প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম।

শেয়ার করুন