ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই ২০২১, ৩:০৩ অপরাহ্ণ

বরিশালের চার হাসপাতালে মৃত্যু ২০, শনাক্ত ৬৫৬

আপডেট টাইম : জুলাই ২৯, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৪ হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনায় ১১ জন মৃত্যুবরণ করেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৫৬ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৬৫ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫৩০ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৫৪ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১৭৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৯ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬১৬ জন।

ভোলা জেলায় নতুন ১১৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৫১৫ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪০ জন।

পিরোজপুর জেলায় নতুন ২৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৯ জন।

বরগুনা জেলায় নতুন ২৮ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

ঝালকাঠি জেলায় নতুন ৪৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০২ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৪ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন উপসর্গ নিয়ে এবং ৭ জন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া পটুয়াখালী হাসপাতালে একজন, বরগুনা সদর হাসপাতালে দুজন এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩০১ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১৩৪ জনের করোনা পজিটিভ, ১৬৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯৯ জন পজিটিভ ও ৮৯ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬০ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৫৪ জন।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩২ হাজার ৮৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৩ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৩৮ জন।

শেয়ার করুন