ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ

করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মৃত্যু

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ।

রোববার (২৫ জুলাই) ঢাকায় মারা যান তিনি। নির্বাচন কমিশনের যুগ্মসচিব আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসরাইল হোসেনের মৃত্যুতে নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করেছে। ইসরাইল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি মারা যান।

করোনা আক্রান্ত হওয়ার সময় তিনি সিলেট-৩ আসনের রিটার্নিং অফিসার ছিলেন। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আগে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও উপ-সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

সিলেট-৩ আসনে রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

শেয়ার করুন