ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ১:২৪ অপরাহ্ণ

বিধিনিষেধ বাস্তবায়নে শাহবাগে র‍্যাবের অভিযান

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ১:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর শাহবাগ মোড়ে র‍্যাবের অভিযান চলছে। এ সময় র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

রোববার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে র‍্যাবের এই ভ্রাম্যমাণ আদালত শুরু হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, যারা বিনা কারণে বের হয়েছেন সবাইকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে। আমাদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে।

শেয়ার করুন