ডেস্ক রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১২:১৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে দক্ষিণ সুরমা সংসদের নেতৃবৃন্দের সাথে সিলেট জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নিরঞ্জন দাস খোকন ও সিলেট জেলার সদস্য মতিউর রহমান এক মুক্ত আলোচনায় যোগ দেন।
নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা সংসদের কাজের অগ্রগতি দেখে দক্ষিণ সুরমার সাংগঠনিক কাজ আর শক্তিশালী হবে এই প্রত্যাশা করেন।
সামনে থাকা শাটডাউনের কঠিন সময় মোকাবেলা করার জন্য মানুষের পাশে থেকে মানুষকে সচেতন ও সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষকে সাহায্য করার আহ্বান জানান।
আপামর জনতাকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা, মাস্ক পরিধান করা, হ্যান্ডওয়াশ ব্যাবহার করা সহ আরো জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেন।
আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার, দক্ষিণ সুরমা সংসদের ছাত্রনেতা আসাদুজ্জামান, রাজ দেব নাথ ও মিজু আহমদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন, দক্ষিণ সুরমা উপজেলা সংসদের নেতা তোফায়েল আহমদ, সজল আহমদ সানি ও কমরেড আজিমউদ্দিন।