ডেস্ক রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রভাষক বাসবী বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।
আজ শুক্রবার (২৩ জুলাই ২০২১) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে এই শোক জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাসবী বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক ছিলেন। ছাত্রজীবনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ওপর মানুষের শোষণমুক্তির আকাঙ্খাকে ধারণ করে গিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে ২৩ জুলাই দিবাগত রাত ৩ টায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।