ডেস্ক রিপোর্ট

২১ জুলাই ২০২১, ৬:২০ অপরাহ্ণ

দাবানল বাড়ছে, ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আপডেট টাইম : জুলাই ২১, ২০২১ ৬:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দাবানলের ভয়াবহতা বাড়তে থাকায় কানাডার ব্রিটিশ কলম্বিয়া (বিসি) প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক দাবানল ট্র্যাকারের হিসাব অনুসারে, মঙ্গলবার বিকেলে ব্রিটিশ কলম্বিয়ার ২৯৯টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে ১৮টি শুরু হয়েছিল আগের দুইদিনে।

বিসির জননিরাপত্তা মন্ত্রী মাইক ফার্নওর্থ এক সংবাদ সম্মেলনে জানান, প্রদেশজুড়ে তিন হাজারের বেশি দমকলকর্মী ও অন্য কর্মকর্তারা দাবানল নেভানোর কাজে মোতায়েন রয়েছেন।

তিনি জানিয়েছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনে আগুন যদি আরও বাড়ে, তাহলে আরও বেশি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হবে। মাইক সাংবাদিকদের সামনে বলেন, আমরা একটি গুরুতর পয়েন্টে পৌঁছে গেছি।

ব্রিটিশ কলম্বিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সেখানকার জরুরি অবস্থা অন্তত ১৪ দিন জারি থাকবে, প্রয়োজনে পরে তা আরও বাড়ানো হতে পারে।

শেয়ার করুন