ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২১, ৯:৩১ অপরাহ্ণ

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু

আপডেট টাইম : জুলাই ১৭, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভারতের বিহার রাজ্যের একটি গ্রামে দুই দিনে ১৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে তারা বিষাক্ত মদ খেয়ে থাকতে পারেন।

এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার জেরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পরিবারের সদস্যরা বলছেন, ভুক্তভোগীরা কোনো মদ খায়নি।

স্থানীয় জেলা প্রশাসক কুন্দন কুমার বলেন, ‘আমরা খবর পেয়েছি গত দুদিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গেছেন। যদিও তাদের পরিবার ও গ্রামবাসী মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।’

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল লালন মোহন প্রসাদ বলেন, ‘আমরা প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছি। তাদের মধ্যে মৃতদের পরিবারের লোকও রয়েছেন। মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন সবাই। যদিও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন, তিনি মদ খেয়েছিলেন।’

২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ বিক্রি বন্ধ। তার পরেও এই ধরনের ঘটনা সামনে আসায় দুজন গ্রাম চৌকিদারকে বরখাস্ত করেছে প্রশাসন।

শেয়ার করুন