ডেস্ক রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ জন।
ঝিনাইদহ সিভিল র্সাজন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে নতুন করে ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন।
এদের মধ্যে করোনা পজিটিভ ৭ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে । এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৩ জন।