ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৮ অপরাহ্ণ
কুড়িগ্রাম প্রতিনিধি:: বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবস স্মরণে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যেগে কুড়িগ্রামে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) বিকাল ৪ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুড়িগ্রাম জেলা শাখা এই স্মরণসভার আয়োজন করে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কুড়িগ্রামের সংগঠক মৌসুমি রহমান বুবলির সভাপতিত্বে সভা পরিচালনা করেন ছাত্রনেতা মুক্তা আক্তার মীম।
বীরকন্যা প্রীতিলতা স্মরণে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বাসদ নেতা কমরেড এড, শামছুল হক সরকার, কুড়িগ্রাম চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক রুকুনুজ্জামান- রুকু, ছাত্রনেতা আতিক, খুশি আখতার, আজাদ, মহসীন প্রমুখ।
স্মরণসভা বক্তারা বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামের অগ্রদূত বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দানের মধ্য দিয়ে যে ইতিহাস রচনা করে গেছেন তা শোষণ মুক্তির আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।